গাড়িবোমা হামলায় বাগদাদে নিহত ৫০

 

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত একটি মার্কেট এলাকায় গাড়িবোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত এবং আহত হয়েছেন আরো ১০০ জন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে আল-জাজিরা।

Iraq_315914977

 

এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার সকালে বিস্ফোরক বোঝাই এসইউভি গাড়িটি সদর সিটির এক ব্যস্ত বাজারে বিস্ফোরিত হয়। এটি বাজারের এক পার্লারের পাশেই রাখা ছিল। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই হামলায় হতাহতদের বেশিরভাগই নারী।আইএস-কে সমর্থনকারী সংবাদ সংস্থা আকাম জানিয়েছে, শিয়া সম্প্রদায়ের যোদ্ধাদের উদ্দেশ্য করে জিহাদি দলের একজন আত্মঘাতী হামলাকারী বুধবার ওই হামলা চালায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম