খিরার বাম্পার ফলন : বাঞ্ছারামপুরে কৃষকের মুখে হাসি

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর  : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রাম।পাশাপাশি রয়েছে সোনারামপুর ইউনিয়নের শিবপুর গ্রাম।মেঘনা নদীর তীরবর্তী জেগে উঠা গ্রামের নতুন চরাঞ্চল। সেখানে হেক্টরের পর হেক্টর জমি কয়েক বছর আগেও অনাবাদি হিসেবে পড়ে থাকতো। কারন, এসব জমি ছিলো বালিমিশ্রিত ।ফলে-ধান-পাট করার মতো মাটির উপযুক্ততা এখানে নেই।এই অবস্থার উত্তোরন ঘটিয়ে কেবল খিরা আর বাঙ্গি চাষ করে অভাবনীয় সফল্যের মধ্যদিয়ে মুখে হাঁসি ফুটেছে গ্রামের কৃষকদের। জলবায়ু পরিবর্তন অভিযোজন কৌশল হিসেবে বালি মাটিতে বিশেষ করে খিরা চাষ করে অর্থনৈতিক ভাবে সাফল্য আর্জন করেছে তাঁরা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এক বছর আগে উপজেলার বাহেরচর,সরিষারচর,শিবপুর,নগরীরচর,শান্তিপুর গ্রামের ৫’শ ২০ বিঘা জমিতে শতাধিক কৃষক বালি মাটিতে খিরা চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন। গ্রামগুলোতে খিরা চাষ করে এ বছর বাম্পার ফলনে সক্ষম হয় কৃষকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়,চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত খিরা চাষ দেখে অনেকেই এতে আগ্রহী হয়ে চাষাবাদ করে স্বাবলম্বী হয়ে উঠছে। একসময়ের পতিত জমিতে উৎপাদিত খিরা বিক্রি করে তারা অর্থনৈতিকভাবেও স্বচ্ছলতা ফিরে পেয়েছে।

বাহেরচর গ্রামের সফল কৃষক মাতু মিয়া, শাহআলম, ছাত্তার জানান, কোনো প্রকার রাসায়নিক ব্যবহার ছাড়াই তারা এ খিরা চাষ করছেন।অনেকে আবার খিরার পাশাপাশি বাঙ্গি চাষ করছেন। এ ফসল নিয়ে তারা আর বাজারে যেতে হচ্ছে না। ব্যাপারীরা ভোর হতেই মাঠে রিক্সা-ভ্যান নিয়ে অপেক্ষমান থাকেন খিরা ক্রয় করতে সে খিরা-বাঙ্গি যাচ্ছে পাশর্^বর্তী নরসিংদী,আড়াইহাজার,গোপালদী,নারায়নগঞ্জ,হোমনা,মুরাদনগর হয়ে চট্রগ্রাম। কথা বলে জানা গেছে, বিঘা প্রতি খিরা চাষে ২৫-৩০ হাজার টাকা ব্যায় করে মাত্র আড়াই মাসে আয় হচ্ছে ৬৫-৭০ হাজার টাকা। সেই কারণে এ চাষ খুব লাভ জনক হওয়ায় কৃষকরা আরও এ চাষে ঝুকছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম