খালেদা জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট মামলার আদালত বদল

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত বদল হচ্ছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি অন্য আদালতে বদলির আদেশ দেন। ঢাকা-৩ নম্বর বিশেষ জজ আদালত থেকে মামলাটি ঢাকা-৫ নম্বর বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছে।

আদালত বদল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জাকির হোসেন ভূঁইয়া। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া বলেন, এই মামলা বদলের জন্য হাইকোর্টে আবেদন করা হবে জানিয়ে শুনানি মুলতবি চাওয়া হয়েছিল বিচারিক আদালতে। গত ১৩ এপ্রিল আদালত শুনানি মুলতবি করেন। এরপর ১৫ মে আদালত বদল চেয়ে হাইকোর্টে আবেদনটি করা হয়। আজ শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন। এই মামলায় আগামীকাল বিচারিক আদালতে দিন ধার্য রয়েছে।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায়ও আদালত বদল করা হয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অপর আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন