খালেদার সঙ্গে বেনয়েট পিয়েরের বৈঠক

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনয়েট পিয়েরে ল্যারামি। ২১ মার্চ মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। শেষ হয় বিকেল ৫টা ১৫ মিনিটে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান রিয়াজ রহমান, বিশেষ দায়িত্বপ্রাপ্ত নেতা ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন খালেদা জিয়া। এরই ধারাবাহিকতায় কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে নির্বাচন-পূর্ববর্তী সহায়ক সরকার, আগামী নির্বাচন ও চলমান রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন