খনিধসে মিয়ানমারে ৫০ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি সোনা ও পান্নার খনিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা অর্ধ  শতাধিক পেরোবে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার মিয়ানমারের গণমাধ্যমগুলো স্থানীয় এক কর্মকর্তার বরাৎ দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে।

জানা গেছে, মানডালা থেকে ৩৫০ কিলোমিটার দূরের উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের কাছে একটি পান্নার খনিতে ওই ধসের ঘটনা ঘটেছে। সেখানে এর আগে চলতি বছরের নভেম্বরে আরো একটি ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১১৫ জন নিহত হয়েছিল।

শহরের প্রশাসক টিন্ট সুই মাইন্ট জানিয়েছেন, ‘আমরা আজ সকাল থেকেই অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করেছি। এ পর্যন্ত পাঁচ জনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।’

প্রসঙ্গত, বিশ্বের প্রায় ৯০ ভাগ পান্নাই ওই এলাকা থেকে পাওয়া যায়। আর প্রতিবেশি দেশ চীনে এর উচ্চতর চাহিদা রয়েছে। 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম