ক্রুজ ও কাসিচ একাট্টা হচ্ছেন ট্রাম্পের বিরুদ্ধে

 

 
আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমন্বিত কৌশল গ্রহণের ঘোষণা দিয়েছেন তারই দুই প্রতিদ্বন্দ্বী ও দলীয় আরো দুই মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ ও জন কাসিচ।জন কাসিচকে সহায়তা করতে অরিগন ও নিউ মেক্সিকো প্রাইমারিতে প্রচারণা চালাবেন না টেড ক্রুজ। একইভাবে ইন্ডিয়ানায় ক্রুজের ‘পথ নির্বিঘ্ন’ করে দেবেন জন কাসিচ।ট্রাম্প বলেছেন, তার প্রতিদ্বন্দ্বীরা ‘ব্যাপক বেপরোয়া’ ও ‘গাণিতিকভাবে মৃত’। তিনি ডেলিগেটদের সমর্থন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। তবে স্পষ্ট জয় পেতে তার এখনও প্রয়োজনীয় ১ হাজার ২৩৭ ডেলিগেটের সমর্থনের ঘাটতি রয়েছে।

Cruz-and-Kasich-jpg

তিনি যদি লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারেন, তাহলে এক সম্মেলনে ভোটাভুটি হবে। এখানে আলোচনার মাধ্যমে দলের মধ্য থেকে অন্য কেউ মনোনয়ন প্রত্যাশী হিসেবে আবির্ভূত হতে পারেন।ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ৮৪৫, ক্রুজ ৫৫৯ ও কাসিচ ১৪৮ ডেলিগেটের সমর্থন পেয়েছেন।টেড ক্রুজ ও জন কাসিচ প্রায় একই সময়ে আলাদা আলাদা বিবৃতি দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা হওয়ার এ ঘোষণা দেন।

 

ক্রুজের নির্বাচনী ব্যবস্থাপক জেফ রো বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী টিকেট পেলে আগামী নভেম্বরে নিশ্চিত রিপাবলিকানদের বিপর্যয় হবে। তিনি কেবল হিলারি বা স্যান্ডার্সের কাছে হারবেনই না তিনি দলকে পিছনের দিকে নিয়ে যাবেন।’কাসিচের পক্ষে জন ওয়েভার বলেন, ‘ক্লিভল্যান্ডে উন্মুক্ত সম্মেলনই আমাদের লক্ষ্য। আমরা আশাবাদী যে এই সম্মেলনে দলকে ঐক্যবদ্ধ ও আগামী নির্বাচনে বিজয়ী করতে সক্ষম একজন যোগ্য প্রার্থীকে খুঁজে পাব।’এদিকে, এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, তার প্রতিদ্বন্দ্বীরা পুরোপুরি হতাশ।উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে বারাক ওবামার উত্তরসূরি হিসেবে দেশটির ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম