কোরিয়ায় তিন হাজার জুটির গণবিয়ে

mass-wedding20160220112716দক্ষিণ কোরিয়ার বিতর্কিত ইউনিফেকশন চার্চের সদর দপ্তরে প্রায় তিন হাজার জুটির গণবিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানী সিউলের উত্তর-পূর্বের গেপিইংয়ে এ বিয়ের আয়োজন করা হয়। তিন হাজার জুটির অনেকেই তাদের সঙ্গীর সঙ্গে মাত্র কয়েকদিন হলো পরিচিত হয়েছেন এবং তাদের মিলনে মূলত মুখ্য ভূমিকা পালন করেছে গির্জা কর্তৃপক্ষ। ১৯৬০ সাল থেকে নিয়মিতভাবেই এ গণবিয়ের আয়োজন করে আসছে ইউনিফেকশন চার্চ।এই গির্জার প্রতিষ্ঠাতার নাম মৃত সান মিউং মুন। ২০১৩ সালের সেপ্টেম্বরে ৯২ বছর বয়সে মারা যান তিনি। এই গির্জার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এর অনুসারীদের মগজধোলাই করা হয়। তবে গির্জাটি এ অভিযোগ অস্বীকার করে আসছে।
ইউনিফেকশন চার্চের অনুসারীদের মুনিস বলা হয়ে থাকে। অনুসারীদের কছে সান মিউং মুন শ্রদ্ধেয় হলেও সমালোচকদের দৃষ্টিতে তিনি ভণ্ড।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম