কুমিল্লা – সিলেট মহাসড়কে আখাউড়ায় সড়ক বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ

news-image
আখাউড়া প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়া ধরখার তন্তর বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ। এই অভিযানে কমপক্ষে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।  বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিট্রেট মো: মোস্তাফিজুর রহমান। অভিযানে সহায়তা করে পুলিশ প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ভূইয়া রেদওয়ানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী এ কে,এস জাকারিয়া।
জানাগেছে, কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর বাজার এলাকায় কিছু প্রভাবশালী লোক সড়ক ও জনপথ বিভাগের ভূমি জবরদখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলে। সংশ্লিষ্ট অফিস থেকে বার বার সর্তক করার পর অবৈধ স্থাপনাগুলো সরানো হয়নি। গতকাল মঙ্গলবার মাইকিং করার পরও অবৈধ স্থাপনা সরিয়ে নেয়া হয়নি। পরে আজ বুধবার সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্থানীয় লোকজন জানায়, আখাউড়া তন্তর বাজারের খন্দকার মার্কেট, নিজাম উদ্দিন মার্কেট ও হাজী লাল মিয়া মার্কেট এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপ-বিভাগীয় প্রকৌশলী ভূইয়া রেদওয়ানুর রহমান জানান, এখানে একবার উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গায় দখলমুক্ত করা হয় কিন্তু পরে পুনরায় নতুন করে জবরদখল করে। বারবার সর্তক করার পরও দখল না ছাড়ায় আজ উচ্ছেদ অভিযান চালিয়ে দখল মুক্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম