কসবা খাড়েরা ইউনিয়ন ছাত্র-যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খৎনা অনুষ্ঠান

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : গতকাল কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ছাত্র-যুব সংগঠনের উদ্যোগে প্রতিবছরের মতো সুন্নতে খৎনা অনুষ্ঠান খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার ৬০ জন শিশুকে সুন্নতে খৎনা করানো হয়। সংগঠনের উদ্যোগে বিনামূল্যে এন্টিবায়োটিক ঔষধ সহ প্রত্যেক শিশুকে ১টি লুঙ্গি ১টি গামছা দেয়া হয় এবং প্রায় ৪ শত লোকের রক্ত পরীক্ষা করানো হয়।

খাড়েরা গ্রামের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো.আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব এডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন।

বিশেষ অতিথি ছিলেন খাড়েরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কবির আহাম্মদ খান, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, সাংবাদিক লোকমান হোসেন পলা, মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তারেক মাহমুদ, হেবজু মিয়া, গোলাম জিলানী, মো: শিপন, মিজানুল ইসলাম মেম্বার, খাড়েরা ইউনিয়ন ছাত্র-যুব সংগঠনের সভাপতি তারকেুর রহমান ও সাধারণ সাম্পাদক মো: নোমান আবেদীন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম