কসবায় গণপিটুনিতে ডাকাত নিহত

news-image

আনোয়ার হোসেন উজ্জল, কসবা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গণপিটুনিতে অজ্ঞাত (৩০) এক ডাকাত নিহত হয়েছেন। বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই সড়কে ডাকাতির চেষ্টা চালিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে এখনও পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্হানীয়রা জানান,  রাতে তিনলাখপীর-চারগাছ সড়কে ডাকাতির জন্য একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করে ওই ডাকাত। এ সময় অটোরিকশার যাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে  গণপিটুনি দিলে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ মো: মহিউদ্দিন জানান, ঘটনার পর খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলাও করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম