কঙ্গোয় পীতজ্বরে ২১ জনের মৃত্যু

 

আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোতে পীতজ্বরে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে দেশটিতে এ ঘটনা ঘটেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়েছে, জানুয়ারি থেকে গত মার্চ পর্যন্ত কঙ্গোয় ১৫১ লোক পীতজ্বরে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রতিবেশী অ্যাঙ্গোলার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এ জ্বরের প্রাদুর্ভাব দেখা গেছে। ধারণা করা হচ্ছে অ্যাঙ্গোলা থেকে জ্বরটি কঙ্গোতে ছড়িয়ে পড়েছে।

 

Picturte151460536984

চলতি সপ্তাহ পর্যন্ত অ্যাঙ্গোলায় কমপক্ষে ২২৫ জনের মৃত্যু হয়েছে। গত তিন দশকের মধ্যে দেশটিতে পীতজ্বরে আক্রান্তের এটাই সবচেয়ে বড় ঘটনা। আক্রান্তদের অধিকাংশই রাজধানী লুয়ান্ডার বাসিন্দা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যাঙ্গোলা থেকে যেসব পর্যটক ফিরে আসছেন, তাদের দেহে পীতজ্বরের সংক্রমণ, আন্তর্জাতিকভাবে এটি ছড়িয়ে পড়ার ঝুঁকির দিকেই ইঙ্গিত দিচ্ছে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম