‘কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়ার পদক্ষেপে খালেদার গাত্রদাহ হয়েছে’

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়ার পদক্ষেপে বেগম খালেদা জিয়ার গাত্রদাহ শুরু হয়েছে। আজ শনিবার কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বি-তল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘ইসলামকে সম্মানিত করার জন্য প্রধানমন্ত্রী কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের স্বীকৃতি দেয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। ইসলামের পক্ষে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে বেগম খালেদা জিয়ার গাত্রদাহ হয়েছে।

হানিফ বলেন, বর্তমান সরকার ভারতের সাথে কয়েকটি সমঝোতা চুক্তি করেছে তার মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি। ২০০২ সালে বেগম খালেদা জিয়া চীনের সাথে গোপনে প্রতিরক্ষা চুক্তি করেছিলেন।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার দিলের ভেতরে পাকিস্তান। যেহেতু তিনি পাকিস্তানের আদর্শে বিশ্বাসী ,তাই উনার পাকিস্তানের সাথে সবকিছু করতে ভালো লাগে। সেজন্য বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি কোন কিছু তার পছন্দ নয়।

এ সময় তাঁর সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিহাব উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউর ইসলামকে জেলা আওয়ামী লীগের দেওয়া গণসংম্বর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন