ওয়াইয়োমিংয়ে জয় পেলেন স্যান্ডার্স

 

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়নপ্রত্যাশীদের প্রাইমারিতে বার্নি স্যান্ডার্স ওয়াইয়োমিং অঙ্গরাজ্যে জয় পেয়েছেন। শনিবার অনুষ্ঠিত ভোটে ৫৫ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন স্যান্ডার্স। আর তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন পেয়েছেন ৪৭ দশমিক ৩ শতাংশ ভোট।

 

Sanders1460257682
স্যান্ডার্স সর্বশেষ আটটি অঙ্গরাজ্যে তার জয় সুনিশ্চিত করলেও মোট সংখ্যার দিক হিলারি বেশ এগিয়ে রয়েছেন। ডেলিগেটদের সমর্থণের ক্ষেত্রেও স্যান্ডার্স থেকে বহু এগিয়ে রয়েছেন হিলারি। তাই মনোনয়ন সুনিশ্চিত করতে হলে স্যান্ডার্সকে আরো পথ পাড়ি দিতে হবে। ক্লিনটন ও স্যান্ডার্স উভয়েই এখন ব্যস্ত রয়েছেন নিউ ইয়র্কে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য প্রাইমারির প্রচারণা নিয়ে। এখানে জয় পেতে দুজনই ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ওয়াইয়োমিংয়ের জয়ের খবর যখন আসে তখন স্যান্ডার্স নিউ ইয়র্কে প্রচারণা চালাচ্ছিলেন। এসময় তিনি সমর্থকদের উদ্দেশে রসিকতা করে বলেন, ‘ এই হলরুমে যতোজন লোক রয়েছেন ওয়াইয়োমিংয়ে তারচেয়ে অনেক বেশি লোক রয়েছে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম