ওবামার নতুন নিষেধাজ্ঞা উ. কোরিয়ার উপর

 

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া সম্প্রতি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছিল। নিষেধ অমান্য করায় আবারো দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

হোয়াইট হাউজের মুখপাত্র জোস আর্নেস্ট জানিয়েছেন, উত্তর কোরিয়ার এই অবৈধ পারমাণবিক অস্ত্রের ব্যবহার যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহল কিছুতেই মেনে নেবে না। যে কারণে উত্তর কোরিয়া সরকার এবং কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কিছু নির্দিষ্ট লেনদেনের ওপরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

2016_03_17_20_42_45_yk4f7AohgXmqxjsy8vgwRfmEyCveFD_original

 

এছাড়া, গত জানুয়ারিতে উত্তর কোরিয়া ভ্রমণে গিয়ে রাজধানী পিয়ংইয়ংয়ে আটক হওয়া মার্কিন ছাত্র অটো ওযার্মবিয়ারকে মুক্তি দেবার জন্য তাগিদ দিয়েছেন হোয়াইট হাউজ। উত্তর কোরিয়া মার্কিন এই ছাত্রের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অভিযোগ এনে তাকে ১৫ বছরের জেল দিয়েছে।

 

উত্তর কোরিয়া রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য মার্কিন নাগরিকদেরকে দাবার গুঁটির মতো ব্যবহার করছে বলেও অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ওবামা তার এক্সিকিউটিভ পাওয়ার বা কার্যনির্বাহী ক্ষমতা ব্যাবহার করে উ. কোরিয়ার উপর নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম