ঐতিহাসিক টেস্ট স্মরণীয় করে রাখলো ভারত

varotস্পোর্টস ডেস্ক : ম্যাচের চতুর্থ দিনেই জয়ের আভাস পাচ্ছিলেন বিরাট কোহলিরা। শেষ পর্যন্ত হলোও তাই। নিজেদের টেস্ট ইতিহাসে ৫০০তম ম্যাচটি দাপটের সঙ্গেই জিতে নিল ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ১৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ গোল গেল টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংসের রানও (২৬২) তুলতে পারেনি ব্যাক ক্যাপসরা। কানপুরে ৪৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৩৬-এ গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। চার উইকেটে ৯৩ রান নিয়ে শেষ দিনে ব্যাটিং নামে কিউইরা। এ জুটিতেই সর্বোচ্চ ১০২ রান যোগ করেন লুক রনকি (৮০) ও মিচেল স্যান্টনার (৭১)। আর কেউই দলের হাল ধরতে পারেননি। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে অাসে ২৫।

প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে কিউই ব্যাটসম্যানদের আরো কোণঠাসা করে রাখেন রবিচন্দ্রন অশ্বিন। একাই তুলে নেন ছয়টি উইকেট। আর প্রথম ইনিংসের সর্বোচ্চ উইকেটশিকারি (৫) রবিন্দ্র জাদেজাকে একটি উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। মোহাম্মদ শামি নেন দু’টি। রান আউটের ফাঁদে পড়েন রস টেইলর (১৭)।

কলকাতার ইডেন গার্ডেনসে আগামী ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু যথারীতি সকাল ১০টায়।

স্কোর: ভারত – ৩১৮ ও ৩৭৭/৫ ডিক্লে.
নিউজিল্যান্ড – ২৬২ ও ২৩৬

এ জাতীয় আরও খবর

পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

নবীনগরে একের পর এক মন্দিরে চুরি, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

আত্রাইয়ে শিয়ালের কামড়ে ১ নারী আহত

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ