এরশাদের জোটে যোগ দেয়নি প্রধান দুটি ইসলামী দল

news-image

নিজস্ব প্রতিবেদক : এরশাদের নেতৃত্বে জাতীয় জোটে যোগ দেয়নি দুটি ইসলামী রাজনৈতিক দল। দল দুটি হলো বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন।

রবিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত জাতীয় জোট গঠনের ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে ৪টি শরিক দলের নাম ঘোষণা করা হয়। সম্মিলিত জোটের শরিক দলে আছে ছোট-বড় ৫৮টি দল।

ইসলামি দুটি প্রধান দল জোটে না আসার বিষয়ে দলীয় সূত্রে জানা গেছে, দল দুটির সঙ্গে জাতীয় পার্টির কয়েকদফা আলোচনা হয়। চা চক্রের আয়োজন করে আলোচনায় বসে জাপা। শেষ পর্যন্ত জোটে আসতে রাজি হয়নি তারা।

তবে ওই দুটি দল জোটে আসবে এমন ইঙ্গিত দিয়ে সংবাদ সম্মেলনে হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, ‘আজ যে দলগুলোর সমন্বয়ে জোট গঠন করা হলো এর বাইরে আরও দুটি নিবন্ধিত দলের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে। তারাও আমাদের জোটে অন্তর্ভূক্ত হওয়ার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্তে কথা জানিয়েছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে সুবিধা মতো সময়ে তারা জোটে আসবে বলে আশা করছি।’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন