এমন কিছু করবেন না যেন দেশের ক্ষতি হয় : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্ত চলছে।

শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত ফুটওভার ব্রিজের উদ্বোধনকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন।

এ ব্যাপারে জনগণকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সবার আগে দেশ। আজ দলের বিরুদ্ধে দলের ক্ষোভ থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, নালিশ থাকতে পারে। কিন্তু এমন কিছু করবেন না যেন দেশের কোনো ক্ষতি হয়।

কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট ফরহাদ মজহারের অপহরণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, তিনি নিজেই বলেছেন সরকারকে দেশে-বিদেশে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য তাকে অপহরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন