এবার সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত রহমান সানি ও তার মায়ের বিরুদ্ধে এবার নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন স্ত্রী বলে দাবি করা নাসরিন সুলতানা।

আজ বুধবার দুপুর ১২টার দিকে ওই নারী ঢাকার চার নম্বর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। এর আগে তথ্যপ্রযুক্তি ও যৌতুক আইনে দুটি মামলা আছে আরাফাত সানির বিরুদ্ধে।

গত ৫ জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছিলেন নাসরিন সুলতানা। পরে তিনি ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে ২০ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা করেন। আদালত নালিশি এই মামলা আমলে নিয়ে আরাফাত সানির বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ৫ এপ্রিল সমন জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছেন আদালত।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট