এতো খারাপ নির্বাচন কেউ দেখেনি : ফখরুল

Fakrulঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেই বিট্রিশ আমল থেকে এতো খারাপ নির্বাচন মনে হয় এ দেশের কেউ দেখেনি। এই নির্বাচন শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কুলষিত করেনি সমগ্র নির্বাচন ব্যবস্থাকে পরিকল্পিতভাবে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

শনিবার রাত ৮টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির এক বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে তারা কোন দিনও রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতাসীনরা বিরোধী দলের ওপর দমন-পীড়নের মাধ্যমে গণতন্ত্রের সমস্ত স্তম্ভকে ভেঙে দিয়েছে। দেশকে এ অবস্থা থেকে বের করে আনার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।

অর্থমন্ত্রীর উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, বাজেটে অর্থমন্ত্রী খুব জোর গলায় বলেছে উচ্চ বিলাসী বাজেট তিনি বাস্তবায়ন করতে পারবেন। কিন্তু গতবারেও তারা বাজেট দিয়ে বলেছিলেন আমরা বাজেটের সবকিছুই অর্জন করবো কিন্তু তারা পারেনি। রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা অর্জন করেছিলেন তা অর্জিত হয়নি।

ফখরুল বলেন, ‘বিএনপি অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। আপোষ করে না। জিয়াউর রহমানের মতো স্বাধীনতার পতাকা নিয়ে আন্দোলন করছেন খালেদা জিয়া। তিনি ত্যাগ স্বীকার করছেন।’

তিনি আরো বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য কাজ করছি। হ্যাঁ, আমাদের কিছু ত্রুটি থাকতে পারে তবে গণতন্ত্রের জন্য আপোষ করবো না।’

পরিকল্পিতভাবে বিএনপিকে ধ্বংস করার জন্য সরকার কাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘মামলা দিয়ে কিভাবে খালেদা জিয়াকে অভ্যন্তরীণ করা যায় সে কাজ করছে সরকার। সব ষড়যন্ত্র শুরু হয়েছে। যা কিছু ঘটে সব বিএনপির ওপর চাপানো হচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপি নেই বলে আওয়ামী লীগ নেতারা বক্তব্য দেয় অথচ প্রতিটি বক্তব্যে বিএনপিকে প্রতিপক্ষ বানানো হচ্ছে। ভিন্নমত পোষণকারীদের হত্যা করছেন আপনারা। অথচ বিএনপিকে দোষারোপ করেন।’

এ সময় আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক তারিক আদনান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন ব্যানক্রফ্ট

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কমেছে যান চলাচল

জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন