একমাত্র টি২০ ম্যাচে আজ মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আজ রবিবার সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সফরকারী ভারত। ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে উজ্জীবিত ভারত টি২০ জিতে ক্যারিবীয় সফর শেষ করতে চায়। জয় দিয়ে সিরিজ শেষ করার লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজেরও।

জ্যামাইকার সাবিনা পার্কে বাংলাদেশ সময় রবিবার রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেলে ভারত। ফলে সিরিজ জিততে কোন অসুবিধাই হয়নি টিম ইন্ডিয়ার। ওয়ানডে সিরিজ জয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে ভারত। ওয়ানডে সিরিজের দলটিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি২০ ম্যাচ খেলতে নামবে।

তবে ওয়েস্ট ইন্ডিজের টি২০ দলে ব্যাপক পরিবর্তন রয়েছে। টি২০ দলে আছেন ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, কাইরন পোলার্ড, এভিন লুইস ও সুনীল নারাইনের মতো বিশ্ব তারকারা। দলের নেতৃত্বে রয়েছেন কালোর্স ব্রার্থওয়েট।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন