একটি সুখী সমৃদ্ধ জাতি গঠনে সকলকে এগিয়ে আসতে হবে-রেজওয়ানুর রহমান

news-image

পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি এই শ্লোগানকে সামনে রেখে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০১৮ পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক অরবিন্দ দত্ত। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আসাদুজ্জামান। আলোচনায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ মোঃ মকবুল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আকিব উদ্দিন, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ এষণা পাল, মেডিকেল অফিসার ক্লিনিক শিরিন সুলতানা, মেডিকেল অফিসার এম.সি.এইচ ডাঃ এবিএম সাজ্জাদ প্রমুখ। এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন বর্তমান সরকার স্বাস্থ্যসেবায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। একটি সুখী সমৃদ্ধ জাতি গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। সুস্থ্য শিশুর জন্ম হলে, সুস্থ্য জাতি গঠন হবে। এই প্রচার কাজে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম