থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুদের ওজন কমাতে পদক্ষেপ

 

 

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুদের ওজন কমাতে তারা যাতে অস্বাস্থ্যকর খাবার না খায় সেজন্য কিছু পদক্ষেপ নেয়া হচ্ছে।এক গবেষণায় দেখা গেছে, থাইল্যান্ডে বৌদ্ধ ভিক্ষুদের প্রায় অর্ধেকের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।

image_150965_0

ব্যাংককের একজন পুষ্টি বিশেষজ্ঞ তার গবেষণায় দেখেছেন থাইল্যান্ডের ৪৮ শতাংশ বৌদ্ধ ভিক্ষু শারীরিকভাবে স্থূল। ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এই কথা উল্লেখ করা হয়েছে।সে গবেষক সতর্ক করে দিয়ে বলেছেন, ভিক্ষুদের মোটা হয়ে যাবার বিষয়টি অনেকটা ‘টাইম বোমার মতো।’এর ফলে তাদের যে ধর্মীয় কর্তৃত্ব সেটি খর্ব হতে পারে বলে তিনি আশংকা ব্যক্ত করেছেন।

গবেষণায় দেখা গেছে ৪২ শতাংশ ভিক্ষুর উচ্চ কোলেস্টরেলের ঝুঁকি রয়েছে। অন্যদিকে ২৩ শতাংশ ভিক্ষুর উচ্চ রক্তচাপ রয়েছে।
সেজন্য থাইল্যান্ডের বৌদ্ধ ভিক্ষুদের ওজন কমানোর জন্য এই গবেষক একটি জাতীয় কর্মসূচি গ্রহণের তাগিদ দিচ্ছেন।থাইল্যান্ডের সরকার সে দেশের বৌদ্ধ ভিক্ষুদের চিকিৎসা ব্যয় নির্বাহ করে। ভিক্ষুদের ওজন কমানোর কর্মসূচিতে ২০১২ সালে সরকার ছয় মিলিয়ন ডলার খরচ করেছে।

গবেষণায় বলা হয়েছে, ভক্তরা ভিক্ষুদের জন্য যেসব খাবার নিয়ে আসেন সেগুলোতে মোটা হবার যথেষ্ট উপাদান রয়েছে।
সেজন্য ভিক্ষুদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। থাইল্যান্ডের চারটি বৌদ্ধবিহারে এ ধরনের কর্মসূচিও চলছে।তাদের খাবারের তালিকায় বেশি করে প্রোটিন এবং ক্যালসিয়াম জাতীয় খাবার দেয়া হচ্ছে।
এছাড়া তারা ব্যায়ামও করছেন। এতে দেখা গেছে ভিক্ষুদের গড় ওজন এক কেজি কমেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম