এইচ টি ইমামের বক্তব্যের প্রতিবাদে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

87141_Titumir-Collegeডেস্ক রির্পোট :ছাত্রলীগকর্মীদের বিসিএস পরীক্ষায় নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে ‘সাধারণ ছাত্র অধিকার রক্ষা কমিটি, তিতুমীর কলেজ শাখা’ ও ‘মেধা মূল্যায়ন মঞ্চ’ নামক দুটি সংগঠন।

আজ বুধবার সকাল সাড়ে ৭টায় সরকারি তিতুমীর কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে নেতৃত্ব দেন সাধারণ ছাত্র অধিকার রক্ষা কমিটি তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক মো. শাকিল আহমেদ। এতে তিতুমীর কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এ জাতীয় আরও খবর