এইচএসসি পরীক্ষায় প্রথম পএে দ্বিতীয় পএের প্রশ্ন বিলির ঘটনায় তদন্ত কমিটি

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথমপত্রের পরীক্ষায় দ্বিতীয়পত্রের প্রশ্ন বিলি করার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
শুক্রবার  কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রুহুম আমিন ভূঁইয়া বোর্ডের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করেন। এদিকে ওই কেন্দ্রের সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটিকে বাতিল করেছে কুমিল্লা বোর্ড।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, আশুগঞ্জের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদ মো. কামালকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিকল্প ব্যবস্থায় ওই কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আশুগঞ্জ সার কারখানা কলেজ পরীক্ষা কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রথমপত্রের সৃজনশীল প্রশ্নের বদলে দ্বিতীয়পত্রের ১৯২টি প্রশ্ন বিলি করা হয়। পরে আশুগঞ্জ সার কারখানা কলেজের পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করা প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক জাহানারা পারভীন বিষয়টি বুঝতে পেরে শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন তুলে নেওয়ার জন্য শিক্ষকদের নির্দেশ দেন। তখন চারটি প্রশ্ন কম পান শিক্ষকরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম