ঋষি নারীদের তৈরি পণ্যের বিক্রয় কেন্দ্র ‘অপরাজিতা’র উদ্ধোধন

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ঋষি সম্প্রদায়ের অবহেলিত নারীদের তৈরী বিভিন্ন পণ্যের প্রদর্শণী ও বিক্রয় কেন্দ্র ‘অপরাজিতা’র উদ্ধোধন করা হয়েছে।

শহরের টেংকেরপাড় এলাকায় পুলিশ বিপনী কেন্দ্রে বুধবার বিকেলে এই কেন্দ্রটির উদ্ধোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) মো: মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসাইন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী আফজল হোসেন নেছার, জেলা পরিষদ সদস্য সাদেকুর রহমান শরীফ প্রমূখ।

প্রশিক্ষিত নারীদের হাতে তৈরী নানা পণ্য ছাড়াও বিক্রয় কেন্দ্রটিতে পাওয়া যাবে শাড়ি, থ্রিপিস সহ গৃহসজ্জার নানা জিনিসপত্র। কেন্দ্রটি পরিচালনা করবেন নারী উন্নয়ন ফোরাম সদস্য আনোয়ারা বেগম, রোখসানা হক সূচি ও শাহিনূর হক ঝুমকী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম