উ. কোরিয়া জাপান সাগরে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুঁড়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া জাপান সাগরে একটি ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুঁড়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় আজ দুপুর ১টায় এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে।দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে ইয়োনহ্যাপের খবরে বলা হয়, সন্দেহজনক ক্ষেপণাস্ত্রটি কোন পথে গেছে তা বিশ্লেষণ করছেন দক্ষিণ কোরিয়ার সামরিক বিশেষজ্ঞরা।

1458559652

এর আগে গত জানুয়ারি মাসে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করেছে পিয়ংইয়ং। এ ছাড়া, গত মাসের গোড়ার দিকে জাপান সাগরে পাঁচটি ক্ষুদ্রপাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া।

 

এদিকে, উত্তর কোরিয়ার পরমাণু তৎপরতার জবাবে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা কোরিয় উপদ্বীপে বিশাল সামরিক মহড়া চালাচ্ছে। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত এ মহড়া চলবে বলে কথা রয়েছে। এ মহড়ায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পরমাণু স্থাপনায় হামলার অনুশীলণ চালানো হয়েছে। পিয়ংইয়ং এ মহড়াকে উস্কানি হিসেবে চিহ্নিত করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম