ইয়েমেনে আত্মঘাতী বোমায় ৫০ সেনা নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত অর্ধশত সেনাসদস্য নিহত হয়েছেন।

yemen1481428931

বিবিসি জানিয়েছে, এডেনের উপকণ্ঠে একটি সেনাঘাঁটিতে শনিবারের ওই হামলায় আহত হয়েছেন প্রায় ৭০ জন।

এডেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সেনাসদস্যরা যখন বেতন নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, সে সময় বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয় এক আত্মঘাতী হামলাকারী।

কে বা কারা ওই হামলার পেছনে রয়েছে তা পরিষ্কার নয়। তবে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে ।

এডেন শহরে এর আগেও জঙ্গিরা হামলা করেছে। গত আগস্টে সেখানে এক আত্মঘাতী হামলায় অন্তত ৬০ জন নিহত হন।

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ