ইরাকের আনবারের আইএস নেতা নিহত

a1a1703f075425b050ab6a75db8b677f-Abu-Waheebআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের আনবার প্রদেশে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) গুরুত্বপূর্ণ এক নেতা বিমান হামলায় নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এমনটাই দাবি করেছে।

পেন্টাগনের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, নিহত আইএস নেতার নাম আবু ওয়াহাব। তিনি ইরাকে আল-কায়েদার সদস্য ছিলেন।

ওয়াহাবের নিহত হওয়া নিয়ে এর আগে বেশ কয়েকবার গুজব ছড়িয়েছিল। পেন্টাগনের মুখপাত্র পিটার কুকের ভাষ্য, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিমান হামলায় ওয়াহাব নিহত হয়েছেন। বিমান হামলার সময় আনবার প্রদেশের রুতবা শহরের কাছে একটি গাড়িতে ভ্রমণ করছিলেন তিনি।

পেন্টাগন বলছে, একই বিমান হামলায় অন্য তিন জঙ্গিও নিহত হয়েছে। ওয়াহাবকে আনবার প্রদেশের আইএসের সামরিক আমির বলে বর্ণনা করেছে পেন্টাগন। ওয়াহাবের জন্ম ১৯৮৬ সালে। তিনি কম্পিউটার বিজ্ঞানের ছাত্র ছিলেন। তিনি ইরাকে মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে ২০১২ সালে তিনি কারাগার থেকে পালিয়ে যান।

২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট ইরাকে আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম