ইয়াহুর ১০০ কোটি ব্যবহারকারীর তথ্য চুরি

image-5নিউজ ডেস্ক : ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু বলছে, হ্যাকাররা তাদের প্রায় ১০০ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে তথ্য চুরি করেছে। ২০১৩ সালে এই চুরির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি এক খবরে বলছে, গত সেপ্টেম্বরে যে ৫০ কোটি অ্যাকাউন্ট থেকে তথ্য চুরির ঘটনা ইয়াহু প্রকাশ করেছিল, এই হ্যাকিং তার থেকে ভিন্ন বলে প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়।

হ্যাকাররা গ্রাহকের নাম, ইমেইল অ্যাড্রেস, জন্ম তারিখ, টেলিফোন নম্বর এবং পাসওয়ার্ড চুরি করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হ্যাকাররা নাম, ইমেইল ঠিকানা, টেলিফোন নম্বর এবং জন্মতারিখের মতো তথ্য চুরি করে থাকতে পারে ধারণা করা হচ্ছে। তবে পেমেন্ট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি যায়নি।

সেপ্টেম্বরের শেষে প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু নিশ্চিত করে হ্যাকাররা সংস্থাটির ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে। ওই সময় ঘটনাটিকে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা হিসেবে উল্লেখ করা হয়েছিল।

চলতি বছরের জুলাই মাসে মার্কিন টেলিকম প্রতিষ্ঠান ভেরাইজোন প্রায় ৫০০ কোটি ডলারে ইয়াহুকে কিনে নেয়। ভেরাইজোন বলছে, হ্যাকিং এর ঘটনা তদন্তে প্রতিষ্ঠানটি পুলিশ এবং কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ