ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৭

230353indonesia_kalerkantho_picইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হলো ৯৭। এই সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা।

কারণ স্থানীয় প্রশাসন জানাচ্ছে, বেশ কিছু মানুষ আটকে পড়েছে ধ্বংসস্তুপের নীচে। ভেঙে পড়েছে বেশ কয়েকটি বহুতল।

আজ বুধবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের অ্যাকে প্রদেশ। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, অ্যাকের উত্তর-পূর্ব উপকূলের ১৭ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎ‌সস্থল। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে পাঁচটি আফটারশকে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পিডি জয়ার। এই এলাকার ডেপুটি ডিস্ট্রিক্ট চিফ মুলিয়াদি জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ভূমিকম্পে ৫২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছে কয়েকটি শিশুও। ‘

উল্লেখ্য, ২০০৪ সালের ৯.২ তীব্রতার ভয়াবহ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্দোনেশিয়ার এই অঞ্চল। সুনামিতে ধুয়েমুছে গিয়েছিল একটা গোটা সম্প্রদায়। শুধুমাত্র অ্যাকেতেই মৃত্যু হয়েছিল প্রায় এক লাখ বিশ হাজার মানুষ।

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ