আড়াইবাড়ীর ক্বিরাত সম্মেলন আজ

news-image

কসবা  সংবাদদাতা : ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা পৌর সদরের ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীওে কামেল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্বানী (র.) এর মাগফিরাত কামনায় ইক্বরার উদ্যোগে কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির ব্যবস্থাপনায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আজ শনিবার সুপার মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আড়াইবাড়ী দরবার শরীফের বর্তমান গদ্দিনেশিন পীর হযরত মাওলানা অধ্যক্ষ মো. গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে আন্তর্জাতিক ক্বারী সাহেবান এতে কুরআন তিলাওয়াত করবেন।

ফিলিস্তিন আকসা মাসজিদেও গ্রান্ড ইমাম ও খতিব আল শাইখ ড. ইক্বরমা সাইদ আবদুল্লাহ সবরী, মিসরের শাইখ ডা. আহমাদ আহমাদ নাঈনা, শাইখ মুহাম্মাদ মুহাম্মাদ আল মুরিজ্বী, সিরিয়ার প্রখ্যাত সঙ্গীত শিল্পাী ও মুনশিদ, ক্বারী মুতাসিম বিল্লাহ আল আসালী, আলজেরিয়ার শাইখ রিয়াদ্ব আল জাযায়েরী, ভারতের ক্বারী মুহাম্মাদ তৈয়্যব জামাল, ইরানের ক্বারী হামেদ, বাংলাদেশের শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী ও তাদের সফর সঙ্গীগণ পবিত্র কুরআন তিলাওয়ূাত করবেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম