আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন,মিছিল

news-image

সন্তোষ সূত্রধর, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কারখানার শ্রমিক ও কর্মচারীরা। আজ বৃহস্পতিবার সকালে কারখানার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল কারখানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধনে বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারী অংশগ্রহন করে। আশুগঞ্জ সারকারখানার সিবিএর সভাপতি মো.বাবুল মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কারখানার সিবিএর সাধারণ সম্পাদক মো.ফরিদ উদ্দিন, সহ-সভাপতি সাইফুদ্দিন ফারুকী, সহ-সভপতি হাজী তৈমুর রহমান, সিবিএ নেতা গোলাম মোস্তফা কামরুল প্রমুখ।

বক্তারা বলেন, ৩ এপ্রিল সরকারের নির্দেশে আশুগঞ্জ সারকারখানা গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। এরপর থেকে আশুগঞ্জ সারকারখানায় গ্যাস সরবরাহ না থাকায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ না করা হলে দাবী আদায়ে কঠোর কর্মসূচী গ্রহন করা হবে।

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম