আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্পে সেচের পানি অবমুক্ত

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিএসিডিসি‘র ত্বত্তাবধানে আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের চলতি বছরের সেচের পানি অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার ষ্টেশনের অভ্যন্তরে ইনটেক প্রধান স্লুইচ খোলে দিয়ে এ পানি অবমুক্ত করা হয়। আশুগঞ্জ-পলাশ এগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ওবায়েদ হোসেন এই পানি অবমুক্ত করেন।

চলতি ইরি-বোরো মৌসুমে এ প্রকল্পের অধিনে ১ লক্ষ ৮হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যে ২৪ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করা হবে। গত বছরের তুলনায় চলতি বছর সেচের আওতা ও উৎপাদনের লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ (বিএডিসি)।

পানি অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. কবির হোসেন, মো. হারুন অর রশিদ, মো. গোলাম মাওলা, বিএডিসি‘র সহকারি প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও রনী সাহা প্রমূখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম