আশুগঞ্জে পরিবহন শ্রমিকদের মৃত্যু ও চিকিৎসা ভাতা প্রদান

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত পরিবহন শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যু ভাতা ও আহতদের চিকিৎসা ভাতা প্রদান করা হয়েছে। জেলা ট্রাক ও ট্যাংলরী চালক-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শনিবার বিকালে আশুগঞ্জ ফেরীঘাট এলাকার সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই ভাতা প্রদান করা হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মৌসুমী বাইন হীরা।
জেলা ট্রাক ও ট্যাংলরী চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদন মিয়া মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ,আশুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মোঃ মেসবাহ উদ্দিন আহম্মেদ।বক্তৃতা করেন নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা হাবিবুল্লাহ বাহার, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু ও সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের নিজস্ব তহবিল থেকে নিহত ৫ সদস্যের পরিবারকে মৃত্যু ভাতা ও আহত ২ সদস্যকে চিকিৎসা ভাতা বাবদ ৭জনকে নগদ টাকা তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম