আশুগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় অটোচালক নিহত

news-image
আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশা যাত্রী এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার  ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হোসেন সরকার বলেন, আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে চাপা দেয় কাভার্ডভ্যান। এতে অটোরিকশা যাত্রী মনোয়ারা বেগমের(৫৫) ঘটনাস্থলে মৃত্যু হয়। এ সময় আরও তিন যাত্রী আহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এর মধ্যে বাতেন নামে এক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আশুগঞ্জ টোলপ্লাজা থেকে চালক ও সহকারীকে আটক করে আশুগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম