আশুগঞ্জে আরাফাত ইমনের দায়িত্ব নিলেন অতিরিক্ত পুলিশ সুপার বশির উদ্দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : অপহরণের পর নিহত শিশু রিফাতের পরিবারের পাশে দাড়িয়েছেন আশুগঞ্জের খড়িয়ালা গ্রামের কৃতি সন্তান সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার মোহাম্মদ বশির উদ্দিন। নিহত শিশু রিফাতের বড় ভাই আরাফাত ইমনের (১১) লেখা পড়ার জন্য সার্বিক খরচ ও পড়াশুনা শেষে যোগ্যতা অনুযায়ী চাকুরী দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এ ছাড়া রিফাতের পরিবারকে ৫০হাজার টাকা দেয়ার ঘোষনা দিয়েছেন।

গত ১৫ জানুয়ারি নিখোঁজের ১০ দিন পর উপজেলার খড়িয়ালা গ্রামের মনির মেম্বারের বাড়ির বাথরুমের ফলছাদ থেকে হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় মো. রিফাত (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। অপহরের পর হত্যা লাশটি উদ্ধারের সকল প্রক্রিয়্ াকরেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল মনিরুজ্জামান ফকির, আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার ও এসআই শেখ আমজাদ।

শুক্রবার বিকেলে পুলিশের উদ্যোগে ও খড়িয়ালা গ্রামবাসীর সহযোগীতায় শিশু রিফাতের বিদ্যাপিঠ খড়িয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রিফাতের অকাল মৃত্যুতে শোকসভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিহত শিশু রিফাতের বড় ভাই আরাফাত ইমন খড়িয়ালা পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণী ছাত্র। আরাফাত ইমন পিতা বাহার ও মাতা সাহানা বেগমের বড় ছেলে। সে তার পরিবারে সাথে তার নানী বাড়ি খড়িয়ালা গ্রামে বসবাস করে। তার পিতার বাড়ি সরাইল উপজেলা নওগাঁ ইউনিয়ন আগিতারা গ্রামে। আরাফাত ইমন বড় হয়ে পুলিশ হতে চান।

বশির উদ্দিন আরাফাত ইমনের পড়াশুনার সার্বিক খরচ বহন করবে এরকম আশ্বাসে তার বাবা বাহার মিয়া বলেন, আমরা গরীব মানুষ বশির ভাই এমন উদ্যোগ নিয়েছে এতে আমরা খুবই আনন্দিত। বশির ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করা ছাড়া আর কিছু বলার নেই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম