আর্মেনিয়া-আজারবাইজান অবশেষে যুদ্ধ বিরতি দিল

 

আন্তর্জাতিক ডেস্ক :নাগর্নো কারাবাখে টানা ৪ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধ বিরতি ঘোষণা দিল আর্মেনিয়া ও আজারবাইজান উভয় পক্ষই। গতকাল শুধুমাত্র আজারবাইজান যুদ্ধবিরতির কথা বললেও আর্মেনিয়া তাতে সাড়া দেয়নি।যুদ্ধবিরতির একটি বিবৃতিতে আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এপ্রিলের ৫ তারিখে স্থানীয় সময় ১২ টায় যৌথ উদ্যোগের ভিত্তিতে আর্মেনিয়া ও আজারবাইজানের সেনাবাহিনীর কার্যক্রমে বিরতি দেয়া হয়েছে।’ এদিকে নাগর্নো কারাবাখের আর্মেনীয় সমর্থিত বাহিনীর এক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে এই যুদ্ধ বিরতির ব্যাপারে নিশ্চিত করেছে।

eWOlHOCMRIFB

 

নাগর্নো কারাবাখের এই বহু পুরনো সংঘাত গত মঙ্গলবার আবার মাথা চাড়া দিয়ে ওঠে। সংঘর্ষে ৪৬ জন মানুষ নিহত হয়েছে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধের ইতি টানার আহবান জানালেও তুরস্ক আজারবাইজানের পক্ষ নিয়েছিল।এই যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ধর্মের প্রভাব ও দলাদলি লক্ষ্যনীয়। কারণ নাগর্নো কারাবাখের এই যুদ্ধ প্রথম শুরু হয়েছিল আজারবাইজানের মুসলিম ও আর্মেনীয় খ্রিস্টানদের মধ্যে। ১৯৯১ সাল থেকে চলে আসছে এই যুদ্ধ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম