আর্জেন্টিনার নতুন কোচ সাম্পাওলি

news-image

 

স্পোর্টস ডেস্ক :সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনার কোচ হলেন জর্জ সাম্পাওলি। ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এই আর্জেন্টাইন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অস্ট্রেলিয়ায় ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তিনি জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন।

এদিকে, প্যারাগুয়ে ও ব্রাজিলের পর বলিভিয়ার বিপক্ষে হারের লজ্জায় ডোবে মেসিবিহীন আর্জেন্টিনা। ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত কোচের পদ থেকে অপসারণ করা হয় বাউজাকে। ২০১৮ রাশিয়া ওয়ার্ল্ডকাপের টিকিট নিশ্চিতের দৌড়ে হুমকির মুখে লিওনেল মেসির দল! দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আর্জেন্টিনা। এ তালিকার শীর্ষ চার দল সরাসরি বিশ্বকাপ খেলবে।

আগামী ৩১ আগস্ট আর্জেন্টিনা নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে। রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ ম্যাচটিতে লড়বে মেসিরা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন