আমেরিকাকে নিশ্চিহ্ন করে দিতে পারবে উত্তর কোরিয়া

4bhda33a231422fet_620C350উত্তর কোরিয়া বলেছে, তারা আমেরিকাকে মুছে ফেলার ক্ষমতা অর্জন করেছে। উত্তর কোরিয়ার জাতিসংঘ মিশন এক প্রতিবেদনে এ দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তারা সফলভাবেই হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে। কাজেই এখন তারা পুরো আমেরিকাকে নিশ্চিহ্ন করে দিতে পারবে। উত্তর কোরিয়ার জাতিসংঘ মিশন এ সংক্রান্ত প্রতিবেদনটি বুধবার প্রকাশ করেছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, পরীক্ষাটির মাধ্যমে ছোট আকারের হাইড্রোজেন বোমার শক্তির বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। উত্তর কোরিয়া সত্যিই কোনো হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল কি না, তা নিয়ে আমেরিকাসহ কয়েকটি দেশ এর আগে সন্দেহ প্রকাশ করেছে।

গত ৬ জানুয়ারি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করে উত্তর কোরিয়া।

হাইড্রোজেন বোমাকে বলা হয় ‘থার্মোনিউক্লিয়ার ডিভাইস’। এটি দ্বিতীয় প্রজন্মের পরমাণু বোমা নামেও পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত পরমাণু বোমাগুলোকে বলা হয় প্রথম প্রজন্মের, যেখানে ছিল একটিমাত্র বিস্ফোরণ ব্যবস্থা। তবে দ্বিতীয় প্রজন্মের আনবিক বোমায় থাকে দুটি বিস্ফোরণ ব্যবস্থা। কাজেই হাইড্রোজেন বোমার ধ্বংস ক্ষমতা প্রথম প্রজন্মের পরমাণু বোমার চেয়ে অনেকে বেশি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম