আমি কোন বিষয়ে দ্বিমত করি বাবা তা জানেন : ইভাঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী হিসেবে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা। আর এ দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি কোনো সম্মানি গ্রহণ করবেন না। আর এ পদে আসীন হয়ে সিবিএস নিউজকে এক সাক্ষাৎকারে ইভাঙ্কা ট্রাম্প বলেছেন, আমি কোন বিষয়ে দ্বিমত পোষণ করি বাবা তা ভালভাবেই জানেন।

তিনি আরো বলেন, আমি কখনোই বাবার সঙ্গে প্রকাশ্যে দ্বিমত করি না। কিন্তু যখন প্রেসিডেন্ট প্রটোকলের বাইরে পারিবারিকভাবে আলাপ করি তখন নিজের মতামত খুব স্পষ্টভাবেই জানিয়ে দিই।

যে বিষয়ে আমার সম্মতি থাকে তা বাস্তবায়নে আমি তাকে যথাসাধ্য সমর্থন ও সহযোগিতা দেই এবং যতোটা সম্ভব সেই উদ্যোগের অংশীদার হওয়ার চেষ্টা করি।

ইভাঙ্কা ট্রাম্প যে হোয়াইট হাউসে প্রভাবশালী হয়ে উঠবেন তা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শুরু থেকেই অনুমান করা হচ্ছিল। বাবার ব্যবসা পরিচালনার পাশাপাশি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানও আছে তার। প্রেসিডেন্টকে সব বিষয়েই পরামর্শ দিয়ে থাকেন ট্রাম্প কন্যা। কংগ্রেসে ট্রাম্পের প্রথম ভাষণটি তার পরামর্শে এবং প্রত্যক্ষ সহযোগিতায় প্রস্তুত করা হয়েছিল বলে জানা যায়। যে ভাষণটি অনেকের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। এছাড়া রাষ্ট্রীয় যেকোনো অতিথির সঙ্গে প্রেসিডেন্টের বৈঠকে ইভাঙ্কা যেন অপরিহার্য। সম্প্রতি তিনি হোয়াইট হাউজে প্রেসিডেন্টের সহকারী হিসেবে নিয়োগ পেলেন। বিবিসি

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন