আবারও কেজরিওয়ালকে জুতা নিক্ষেপ

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবারও জুতা নিক্ষেপের শিকার হলেন। শনিবার এক সংবাদ সম্মেলনে দিল্লির সড়কে যাজজট নিরসনে দ্বিতীয় দফার ওড-ইভেন প্লান (জোড়-বিজোড় পরিকল্পনা) নিয়ে কথা বলার সময় বিক্ষুব্ধ এক ব্যক্তি তার দিকে জুতা ছুঁড়ে মারেন।টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

kejriwala1460204156

নিক্ষিপ্ত জুতা কেজরিওয়াল পর্যন্ত পৌঁছানোর আগেই মঞ্চে থাকা আম আদমি পার্টির (এএপি) এক সমর্থক তা ধরে ফেলেন। এ নিয়ে হঠাৎ বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেখানে।জুতা নিক্ষেপকারীকে আটক করা হয়েছে। তার নাম বেদ প্রকাশ। নিজেকে এএপি থেকে বের হয়ে যাওয়া বিদ্রোহীদের সংগঠন আম আদমি সেনা নামের সংগঠনের সদস্য বলে দাবি করেন বেদ প্রকাশ। দুর্নীতি ইস্যু নিয়ে তিনি চিৎকার করছিলেন।

কয়েক মাস আগে আম আদমি সেনার এক নারী সদস্য কেজরিওয়ালকে কালি ছুঁড়ে মেরেছিলেন। প্রথম দফার ওড-ইভেন কর্মসূচি সফল হওয়ায় জনগণকে ধন্যবাদ জানাতে আয়োজিত এএপির অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।কংগ্রেসের নেতা পিসি চাকো জুতা নিক্ষেপের ঘটনার জন্য কেজরিওয়ালের ‘কর্তৃত্ববাদী আচরণ’-কে দায়ী করেছেন। চাকো বলেন, ওড-ইভেন প্লান নিয়ে কোনো দলের সঙ্গে কাজ করছেন না কেজরিওয়াল। তবে অপ্রীতিকর ঘটনার জন্য নিন্দা জানান চাকো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম