আবদুল মালেক স্মৃতি ফুটবল একাদশ ৪-০ গোলে জয়ী

news-image

ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জেলা প্রথম বিভাগ ফুটবল লীগের দ্বিতীয় দিনের খেলায় গতকাল রবিবার সুলতাপুর ফুটবল একাদশকে ৪-০ গোলে পরাজিত করে জয়ী হয়েছে কাউতুলী আব্দুল মালেক স্মৃতি ফুটবল একাদশ। নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত উক্ত খেলায় বিজয়ী দলের অধিনায়ক রুবেল এবং ইউসুফ ২ টি করে গোল করে। কাউতুলী আব্দুল মালেক স্মৃতি ফুটবল একাদশের অধিনায়ক রুবেল ম্যান অব দ্যা ম্যাচ হলে তাকে পুরস্কার প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আসাদুজ্জামান।

এদিকে আজ সোমবার ফুটবলীগের তৃতীয়দিনের খেলায় প্রতিদ্বন্ধিতা করবে রূপসী বাংলা স্পোটিং ক্লাব বিজয়নগর ও মোহামেডান স্পোটিং ক্লাব । নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে বিকাল ৩ টায় উক্ত খেলায় ক্রীড়ামোদী ফুটবলপ্রেমী দর্মকদের আমন্ত্রণ জানিয়েছেন জেলা ফুটবল এেসাসিয়েমনের সভাপতি এড. ইউসুফ কবীর ফারুক ও সাধারণ সম্পাদক মহিম চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম