আফগানিস্তানে সেনা অভিযানে ২৭ জঙ্গি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হড় প্রদেশে দেশটির সামরিক বাহিনীর এক বিশেষ অভিযানে ২৭ তালেবান জঙ্গি নিহত হয়েছে।

বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল দৌলত ওয়াজিরি টুইটারে এক বার্তায় বলেন, বুধবার রাতে খগিয়ানি জেলার পিরাখিলো এলাকায় এ অভিযান চালানো হয়। সেখানে অভিযান চলাকালে বিশেষ বাহিনীর সদস্যরা সন্দেহভাজন আরো সাত জঙ্গিকে গ্রেপ্তার করে। নিহত জঙ্গিদের মধ্যে তালেবানের স্থানীয় আরো চার কমান্ডারের সঙ্গে মোল্লা জাকির নামের স্থানীয় এক নেতা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, রাজধানী কাবুলের ১২০ কিলোমিটার পূর্বের এ প্রদেশ থেকে সৈন্যরা বিপুলসংখ্যক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আফগান নিরাপত্তা বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন