‘আত্মহত্যা করেননি প্রিন্স’

 

 

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার নিজের স্টুডিওর এলিভেটরের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায় যুক্তরাষ্ট্রের শীর্ষ সঙ্গীত শিল্পী প্রিন্সকে।মাত্র ৫৭ বছর বয়সে এই প্রতিভাধর শিল্পীর মৃত্যুর কারণ জানতে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।মিনেসোটা কাউন্টির শেরিফ জানিয়েছেন, সঙ্গীত শিল্পী প্রিন্সের মৃতদেহের প্রাথমিক ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাতে আত্মহত্যার কোন আলামত পাওয়া যায়নি।

2012-prince-australian-tour

 
শেরিফ জিম অলসন আরও জানান, প্রিন্সের দেহে কোন যন্ত্রণার ছাপও পাওয়া যায়নি।মৃত্যুর সময় তিনি একা ছিলেন।তবে ময়নাতদন্তের পুরো প্রতিবেদন পেতে কয়েক সপ্তাহ লাগতে পারে। প্রিন্সের এই আকস্মিক মৃত্যুর ঘটনাটি এখনও তদন্তের অধীনে রয়েছে।বুধবার রাতে তাকে শেষবারের মত জনপরিসরে দেখতে পাওয়া যায়। বৃহস্পতিবার তাকে এলিভেটরের মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়।তবে গত ১৪ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে একবার হাসপাতালে নিতে হয়েছিলো।

 

প্রিন্সের জন্ম ১৯৫৪ সালে। মাত্র সাত বছর বয়সে তিনি গান লিখতে শুরু করেন। সঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করতে শুরু করেন ১৯৮০র দশক থেকে। প্রিন্স ছিলেন একাধারে বাদক, গায়ক, কবি ও সুরস্রষ্টা। সঙ্গীত অঙ্গনে ব্যাকরণ ও প্রযুক্তির উন্নতিতেও ভূমিকা রেখেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম