আত্মহত্যার হার বাড়ছে যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রে আত্মহত্যার হার বাড়ছে বলে জানা গেছে সাম্প্রতিক এক প্রতিবেদনে।শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত তিন দশকের মধ্যে আত্মহত্যার হার বর্তমানে সবচেয়ে বেশি।প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি ১ লক্ষ জনে ১৩ জন আত্মহত্যা করেন যা ১৯৮৬ সালের পর থেকে সবচেয়ে বেশি।

77ddf8b28c2efb15047092912c742a8a-571afbd01cd9c

দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ওই প্রতিবেদনে আত্মহত্যার হার বাড়ার পেছনে কোন কারণ ব্যখ্যা করা হয়নি।প্রতিবেদনটিতে আত্মহত্যাকারীদের শিক্ষাগত যোগ্যতা বা উপার্জনের ভিত্তিতে কোন ধরনেও ফেলা হয়নি।তবে বিশেষজ্ঞরা মনে করছেন, চিকিৎসকের দেওয়া ঔষধের অপব্যবহার ও ২০০৮ সালের অর্থনৈতিক মন্দা এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে থাকতে পারে।হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির প্রফেসর রবার্ট ডি পুটনাম বলেন, ‘দারিদ্র, হতাশা ও সুস্বাস্থ্যের মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে।’প্রসঙ্গত, ২০১৪ সালে ১৪ হাজারেরও বেশি শ্বেতাঙ্গ মার্কিন মধ্যবয়সী মানুষ আত্মহননের পথ বেছে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম