আত্মবিশ্বাস হারিয়ে ফেলেনি বাংলাদেশ : মাশরাফি

mashrafeস্পোর্টস ডেস্ক : একটা সময় বাংলাদেশ ম্যাচ জিতলেও তথাকথিত বড় দলগুলো বলতো ‘আপসেট’ ঘটেছে। মাশরাফি বিন মর্তুজার সেই সময়ের কষ্ট খুব মনে আছে। আফগানিস্তান যে দ্বিতীয় ওয়ানডেত তাদের হারিয়ে দিল সেটিকে কোনোমতেই তাই আপসেট বা অঘটনের তকমা দিতে নারাজ বাংলাদেশ অধিনায়ক। শনিবার শেষ ওয়ানডে। সিরিজে এখন ১-১ সমতা। সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন মাশরাফি আরো বললেন, আফগানরা সিরিজ জিতে গেলে তাদের যোগ্য দলই বলতে হবে।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশ বড় কষ্টে ৭ রানে জিতেছে। কিন্তু পরের ম্যাচ হেরে গেছে ২ উইকেটে। দেশের মাটিতে টানা চারটি সিরিজ টাইগারদের জেতানো অধিনায়ক মাশরাফি তাই বলছেন, “যোগ্যতর দল হিসেবেই ওরা জিতেছে। এর আগে আমরা যখন বড় দলগুলোর বিপক্ষে জিতেছি তখন বড় দলগুলো এটাকে আপসেট বলেছে। আমাদের যদি তখন খারাপ লেগে থাকে তাহলে ওদেরও (আফগানিস্তান) খারাপ লাগার কথা। আমি ব্যক্তিগতভাবে তা বলবো না। তারা যদি জিততে পারে অবশ্যই তাদের ক্রেডিট পাওয়া উচিত।” শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটি শুরু দুপুর আড়াইটায়।

টানা চয় ওয়ানডে জেতার পর হেরেছে টাইগাররা। শততম ওয়ানডে জয়টা আটকে আছে। টানা পঞ্চম সিরিজ জয়ের রেকর্ডটাও হুমকিতে এখন। বিশ্ব র‌্যাংকিংয়ের সপ্তম দল বাংলাদেশের আত্মবিশ্বাসে ধাক্কা লাগেনি তো?

“আত্মবিশ্বাস অবশ্যই আছে। আত্মবিশ্বাস নিয়েই খেলতে হবে। আমার কাছে মনে হয় না, আমরা এতদিন যে কাজগুলো করে এসেছি…যে সাফল্যগুলো পেয়ে এসেছি তা একদিনের একটি ম্যাচে শেষ হয়ে যাবে।” মাশরাফির কণ্ঠে তার দলের ঘুরে দাঁড়ানোরই প্রত্যয়, “আমরা সবাই হতাশ। সিরিজের শেষ ম্যাচটি জিততে হলে অবশ্যই আমাদের চাপমুক্ত ক্রিকেট খেলতে হবে। ব্যাটসম্যানদের আগের কথা ভুলে এই ম্যাচে নতুন উদ্যমে মাঠে নামতে হবে।”

এ জাতীয় আরও খবর

পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

নবীনগরে একের পর এক মন্দিরে চুরি, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

আত্রাইয়ে শিয়ালের কামড়ে ১ নারী আহত

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ