আজ ও কালকের মধ্যে বেহাল সড়ক মেরামতের নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ২৪ ঘণ্টার মধ্যে বেহাল সড়কগুলো মেরামত করতে সড়ক বিভাগের প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার যশোর সার্কিট হাউসে সড়ক জনপথ বিভাগের খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। তখনই তিনি এ নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, বৃষ্টি-বাদলের কথা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু কোনো অজুহাত দেখানো যাবে না। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আজ ও কালকের মধ্য রাস্তা ঠিক করতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দিনের বেলায় রাস্তা বন্ধ করে মেরামত করা যাবে না। কাজ করতে হবে রাতে। এ সময় নির্বাহী প্রকৌশলীরা নিরাপত্তার দাবি জানান। সঙ্গে সঙ্গে মন্ত্রী খুলনা রেঞ্জের হাইওয়ে পুলিশের মহাপরিদর্শককে ফোন করে নিরাপত্তার বিষয়টি জানান।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন