আজই দেশ ছাড়ছে বাংলাদেশ দল

news-image

ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি, তাঁর আগে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প—একটি লম্বা সফর সামনে রেখে আজই দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত পৌনে ১টায় ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবেন মাশরাফিরা।

এই বহরে ১৬ জন খেলোয়াড়, কোচ ও কয়েকজন কর্মকর্তা রয়েছেন। আইপিএলে খেলতে ভারতে থাকার কারণে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান এই দলের সঙ্গে যেতে পারছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, তাঁরা কয়েক দিন পরই দলের সঙ্গে যোগ দেবেন।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১২ থেকে ২৪ মে। এই সিরিজে বাংলাদেশ চারটি ম্যাচ খেলবে। স্বাগতিক দল ছাড়াও এ সিরিজের অপর দল নিউজিল্যান্ড। এর পর ১ জুন থেকে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ইংল্যান্ডে। তার আগে সাসেক্সের মাঠে একটি প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম ও শফিউল ইসলাম।

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম ও শফিউল ইসলাম।

চ্যাম্পিয়ন্স ট্রফির স্ট্যান্ড বাই : নাসির হোসেন, নুরুল হাসান সোহান, শুভাশীষ রায় ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন