আগামী নির্বাচন এ সরকারের অধীনেই: তোফায়েল

news-image

 

নিজস্ব প্রতিবেদক : এ সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।শনিবার দুপুরে ভোলা জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্যদের দায়িত্বভার গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বন ও পরিবেশ উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও সাবেক সচিব এম মোকাম্মেল হক প্রমুখ বক্তব্য দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে। আর ২০২১ সালের মধ্যে হবে মধ্যম আয়ের দেশ। সেই লক্ষ্য অর্জনে সরকার ব্যাপক কর্মযজ্ঞ বাস্তবায়ন করছে।”

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে আমাদের ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা রয়েছে। এটা বাস্তবায়ন হলে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে। রপ্তানি আয়, বৈদেশিক রিজার্ভ, রেমিটেন্সসহ অর্থনীতির সব সূচকে বাংলাদেশ এখন পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছে।”

ভোলার উন্নয়ন প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, “বর্তমান সরকারের আমলে এই জেলায় ব্যাপক উন্নয়ন হচ্ছে। এখানকার ৪টি নির্বাচনী এলাকায় নদী ভাঙন রোধে প্রায় ১৬শ’ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া জেলার সব কাঁচা রাস্তা পাকা করার জন্য ৪৬৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক সেলিমউদ্দিন, পুলিশ সুপার মোখতার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান ইউনুছ, পৌর মেয়র মনিরুজ্জামানসহ জেলার ৭ উপজেলার চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন