আখাউড়ায় রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারে বর্ণাঢ্য আয়োজনে ‘পিঠা উৎসব’ অনুষ্ঠিত

news-image

‘গ্রামের পিঠা খেতে ভারি মিঠা’ স্লোগানকে কেন্দ্র করে আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর গ্রামে ‘রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার’ ও ‘আকছির এম চৌধুরী চ্যারিটি ট্রাস্ট’ এর যৌথ আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক ও যুগ্ম জেলা জজ সাবরিনা নার্গিস।

পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম। রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা আকছির এম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফাহাদ বিন আমিন চৌধুরী। আলোচনা শেষে পিঠা উৎসবে অংশগ্রহণকারী প্রায় ১৫টি স্টলের অংশগ্রহণকারীদের হাতে তৈরী দেশীয় পিঠা পরিদর্শন করেন।

পরে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট ও অংশগ্রহণকারীদের মাঝে শান্তনা পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী উজ্জ্বল ইসলাম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম